Claude সেশনগুলোকে আরও দীর্ঘস্থায়ী এবং স্মার্ট করতে এই ৮টি Advanced Optimization Hacks ফলো করুন:
১. দ্য “Caveman” প্রম্পটিং (বাজে কথা বাদ!) ![]()
AI সাধারণত খুব বিনয়ী এবং বর্ণনামূলক উত্তর দেয়, যা প্রচুর টোকেন নষ্ট করে।
ট্রিক: Claude-কে নির্দেশ দিন যেন সে শুধু কাজের কথা বলে।
প্রম্পট: “remove all filler words. No ‘the’, ‘is’, ‘am’, ‘are’. Direct answer only. Use short sentences. Do not narrate. Example: Instead of ‘The solution is to use async’, say ‘Use async’.”
লাভ: প্রতি রেসপন্সে প্রায় ৪০% টোকেন সাশ্রয়।
২. Code Review Graph ব্যবহার করুন ![]()
পুরো কোডবেস বারবার Claude-কে খাওয়ানো মানেই হলো টোকেন সুইসাইড।
সমাধান: Code Review Graph টুলটি ব্যবহার করে আপনার কোডকে একটি স্ট্রাকচারড ম্যাপে রূপান্তর করুন।
Claude তখন পুরো কোডের লাইন না পড়ে শুধু আর্কিটেকচার দেখে কাজ করতে পারবে। এটি প্রজেক্টে ৭০% পর্যন্ত টোকেন সাশ্রয় করে।
৩. মডেলের সঠিক ব্যবহার (Opus vs Sonnet) ![]()
সব কাজের জন্য দামী মডেলের দরকার নেই।
Sonnet 3.5: কোডিং, ডাটা অ্যানালাইসিস এবং জেনারেল কাজের জন্য এটাই সেরা (সবচেয়ে ব্যালেন্সড)।
Opus: ব্যবহার করুন শুধু হাই-লেভেল আর্কিটেকচার ডিজাইন বা ক্রিটিক্যাল বাগ সলভের জন্য।
Haiku: ছোটখাটো ফরম্যাটিং বা কুইক প্রশ্নের জন্য।
৪. PDF আপলোডের স্মার্ট বিকল্প ![]()
সরাসরি PDF আপলোড করলে Claude-এর সেশন মেমোরি দ্রুত ফুরিয়ে যায়।
হ্যাক: PDF থেকে মেইন টেক্সটটি কপি করে বা অন্য টুল দিয়ে ক্লিন করে শুধু মূল অংশটুকু টেক্সট হিসেবে পেস্ট করুন। এতে আপনার কনটেক্সট উইন্ডো অনেক হালকা থাকবে।
৫. সেশন রিসেট ট্রিক (Timing is Everything) ![]()
Claude-এর ৫ ঘণ্টার উইন্ডো আপনার প্রথম মেসেজ থেকে শুরু হয়।
ট্রিক: সিরিয়াস কাজ শুরু করার ২-৩ ঘণ্টা আগে জাস্ট একটা “Hello” পাঠিয়ে রাখুন। এতে সুবিধা হলো, আপনি যখন মেইন কাজ শুরু করবেন, তার কিছুক্ষণের মধ্যেই আপনার ৫ ঘণ্টার উইন্ডো রিসেট হয়ে যাবে এবং আপনি নতুন কোটা পাবেন।
৬. “COMPACT” স্কিল তৈরি করুন ![]()
চ্যাট যত বড় হয়, খরচ তত বাড়ে। কিন্তু চ্যাট নতুন করলে আবার পুরনো কনটেক্সট থাকে না।
সমাধান: চ্যাটের শুরুতে এই স্কিলটি সেট করে নিন: “যখন আমি ‘COMPACT’ বলব, তখন আমাদের পুরো কনভারসেশনকে ৫-৭টি কি-পয়েন্টে সামারি করবে যাতে আমি সেটা কপি করে নতুন চ্যাটে দিতে পারি।”
৭. পিক আওয়ার ম্যানেজমেন্ট ![]()
যখন ট্রাফিক বেশি থাকে (বিশেষ করে US টাইম অনুযায়ী সকালে), তখন টোকেন বার্নিং অনেক সময় ইন-এফিশিয়েন্ট হতে পারে। চেষ্টা করুন অফ-পিক টাইমে বা উইকেন্ডে বড় প্রজেক্টের কাজগুলো সারতে।
৮. “Single Brain Dump” ওপেনিং ![]()
বারবার ছোট ছোট মেসেজ না পাঠিয়ে সব কনটেক্সট একটি মাত্র বড় মেসেজে দিন।
প্যাটার্ন: [Role] + [Context] + [Goal] + [Constraints] + [Output Format]।
একটি নিখুঁত বড় মেসেজ ৫টি ছোট মেসেজের চেয়ে অনেক বেশি টোকেন সাশ্রয়ী।
(ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত)

Leave a Reply